রাজৈরে তিন হাসপাতালে ১৫ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের রাজৈরে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে চিকিৎসা সেবা চালানোর অপরাধে তিনটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (২৩ মে) রোববার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির।

এসময় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ঊর্মি বৈরাগী সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির জানান, টেকেরহাটের ৪টি প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এর মধ্যে ইউ.কে মডেল ল্যাব এন্ড হাসপাতাল, এ্যাপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও হেল্থ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ না থাকার কারণে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। হাসপাতালগুলিকে সরকারের নীতিমালার মধ্যে ফিরিয়ে আনতে এ অভিযান অব্যাহত থাকবে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর