‘মাকে আমার মুখ দেখাবে না, বাবার কাঁধে লাশের খাটিয়া দিবে না’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি রাইসমিল থেকে সানোয়ার হোসেন (১৯) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তখন তার সাথে থাকা একটি চিরকুটে লিখা ছিল, তার মরদেহ যেন তার মাকে না দেখানো হয় ও বাবার কাঁধে যেন তার খাটিয়া দেওয়া না হয়।

রোববার (২৩ মে) সকালে উপাজেলার খান এগ্রো ফুড নামে একটি চালকল থেকে তার মরদেহ উদ্ধার কয়া হয়। চালকলের মালিক দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু।

নিহত সানোয়ারের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর এলাকায়। তার বাবার নাম আব্দুস সালাম। প্রাথমিকভাবে পুলিশ্রর ধারণা পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন।

সানোয়ারের সহকর্মী শ্রমিকরা জানান, শনিবার রাতে মোবাইল ফোনে বাবার সঙ্গে রাগারাগি করেছে সে। পরে সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, সকালে চালকলের ভেতরে সানোয়ারের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। সানোয়ারের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুট পড়ে মনে হচ্ছে বাবার সঙ্গে অভিমান করেই ওই শ্রমিক আত্মহত্যা করেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর