টাঙ্গাইলে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ৩ দোকানদারকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে টাঙ্গাইলে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করায় ৩ দোকানদারকে ১৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ মে) দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ বাজারে এ জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়াম খাতুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়াম খাতুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্তোষ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করায় ৩ দোকানদারকে জরিমানা করা হয়েছে।

এছাড়াও অন্যান্য দোকানদারকে সচেতন করা হয়। এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর আমান উল্লাহ তালুকদার, নাটাবের ফিল্ড অফিসার শাহিনুর রহমানসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর