বগুড়ায় শয়নকক্ষ থেকে সুমি রানী দাস (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর আনুমানিক সাড়ে তিনটায় শহরের গাজী পালশা এলাকায় এ ঘটনা ঘটে। সুমি ওই এলাকার দিলীপ দাসের স্ত্রী।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা শহরের গাজী পালশা এলাকার বাবলা মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে৷ সুমির স্বামী পেশায় একজন নাপিত। তিনি তার স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন৷
পুলিশ আরও জানায়, তারা নিহতের মরদেহ শয়ন কক্ষের খাটে শোয়ানো অবস্থায় পায় এবং ফ্যানের সাথে তার ওড়না ঝুলছিল।
উপশহর পুলিশ ফাঁড়ির এস আই আব্দুর রহিম জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যাবে৷ মৃতের পরিবার অভিযোগ জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খালিদ হাসান/বার্তাবাজার/ভিএস