ব্রাহ্মণবাড়িয়ায় বিলের জমি থেকে বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত (৮০) বছরের এক বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিলের সামনের হাওরের জমি থেকে এই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমান জানান, বিলের জমিতে এই বৃদ্ধা মহিলার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তার কোন পরিচয় পাওয়া যায়নি এবং শরীলে কোন আঘাতের চিহ্ন নেই। এখন লাশের বিষয়ে কিছু বলা যাচ্ছেনা।

ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর