সরাইলের দোলোয়ার হত্যাকাণ্ড: ঢাকা থেকে পলাতক দুই আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের দেলোয়ার হোসেন হত্যা মামলার পলাতক দুই আসামী মোঃ শফিক-(৪০) ও মোঃ আতিক-(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিক সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের আইয়ূব আলীর ছেলে ও গ্রেফতারকৃত আতিক একই এলাকার কিতাব আলীর ছেলে।

পুলিশ জানায়, পাকশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে সাবেক চেয়ারম্যান কাশেম আলীর দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জের ধরে ৭ এপ্রিল রাতে পাকশিমুল বাজারে প্রতিপক্ষের হামলায় কাশেম আলীর পক্ষের দোলোয়ার হোসেন-(২৮) নিহত হন। নিহত দেলোয়ার একই গ্রামের আবদুল হান্নানের ছেলে।

এ ঘটনায় পরদিন নিহতের মা নাজমা বেগম বাদী হয়ে প্রতিপক্ষের ৩৮ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাবাজারকে বলেন, রোববার সকালে গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত দোলোয়ার হত্যা মামলার সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর