পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারিভাবে কৃষকের অভ্যন্তরীণ বোরো ধান ক্রয়ের অভিযান শুরু হয়েছে। উপজেলা সদরের খাদ্যগুদামে রোরো ধান ক্রয়ের মাধ্যমে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান রবিরার (২৩ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান(ডাবলু), সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক, জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, জাতীয় পার্টির মোখলেছর রহমান, অত্র উপজেলার কৃষকগণ, তেঁতুলিয়া জার্নালিস্টস ক্লাবের বিভিন্ন গন্যমাধমের সাংবাদিক উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ থেকে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার কৃষকের নিকট হতে ৬৫৪ মেট্রিক টন ধান ২৭ টাকা কেজী দরে ক্রয় করা হবে। আগামী ১৫ আগষ্ঠ পর্যন্ত চলবে ধান সংগ্রহের অভিযান।
আল-আমিন/বার্তাবাজার/ই.এইচ.এম