ফরিদপুরে মালামালসহ ১১ বিকাশ প্রতারকচক্রের সদস্য গ্রেপ্তার

ফরিদপুরে মালামালসহ ১১ বিকাশ প্রতারকচক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ মে) বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ডিবি ওসি সুনীল কুমার কর্মকার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন ও পল্লীবেড়া গ্রাম থেকে ১১জন বিকাশ প্রতারক চক্র আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে ৩২টি মোবাইল সেট, ৫৮টি বিভিন্ন কোম্পানির সিম উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করার দায়ে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভাঙ্গা থানায় ২টি মামলা দায়ের করা হয়।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর