তিন হাফসেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৫৭

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

রানের খাতা না খুলেই সাঝঘরে ফিরেন ওপেনার লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুশমন্থ চামিরার বলে প্রথম স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

তিনে নেমে ইনিংস বড় করতে ব্যর্থ হন সাকিব আল হাসান। ৩৪ বলে ১৫ রান করে গুনাথিলাকার বলে লং অনে নিশাঙ্কার হাতে ধরা পড়ে ফিরেন তিনি। সাকিবের বিদায়ের পর হাফসেঞ্চুরি তুলে নেন তামিম।

৬৬ বলে ৬ চার ও ১ ছয়ে ক্যারিয়ারের ৫০তম হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। কিন্তু ৫২ রান করে ধনাঞ্জয়ার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন তিনি। এরপরের বলেই মোহাম্মদ মিঠুন এলবিডব্লিউর শিকার হয়ে ধনাঞ্জয়ার দ্বিতীয় শিকার হন।

টানা দুই উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে মুশফিক ও মাহমুদউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক। কিন্তু ১৬ রান বাকি থাকতে সাঝঘরে ফিরেন তিনি।

৮৭ বলে ৪ চার ও ২ ছয়ে ৮৪ রান করে সান্দাকানের বলে উদানার হাতে ধরা পড়েন তিনি। মুশফিকের বিদায়ের পর অবশ্য হাফসেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। ৬৯ বলে ২ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে হাফসেঞ্চুরির পর ৪ রান যোগ করে ধনাঞ্জয়ার বলে বোল্ড হয়ে ফিরেন মাহমুদউল্লাহ।

শেষ পর্যন্ত আফিফ হোসেনের অপরাজিত ২৭ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ১৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান করে বাংলাদেশ। জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ২৫৮ রান।

বার্তাবাজার/নব

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর