পাবনায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
পাবনা ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়রে সরাইকান্দি নামক স্থানে আজ দুপুর আড়াই টার সময় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে।
সিএনজি থাকা এক যাত্রী ঘটনা স্থলেই নিহত হন। অপর দিকে সিএনজিতে থাকা আরো ৪ যাত্রী গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করেছে স্থানীয়রা।
নিহত মোঃ সালাম হোসেন সেলু (৫৫) নাটোর রাজাপুর পূর্ব কলস কাঁচারিপাড়া’র মৃত আব্দুল গিয়াস উদ্দিনের ছেলে।
পাকশী হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ঘটনার সতত্য নিশ্চিত করে জানান ট্রাকটি মুলাডুলি উদ্দেশ্যে যাচ্ছিল অপর দিকে দাশুরিয়াগামী একটি সিএনজি যাত্রী নিয়ে সরাইকান্দি নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই একজন নিহত হয় আহত হয় ৪জন। তারা ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সেএ চিকিৎসাধীন আছে। এঘটনায় এই মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
মাসুদ রানা/বার্তাবাজার/ই.এইচ.এম