কলমাকান্দায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

নেত্রকোনার কলমাকান্দায় মেয়াদবিহীন পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে ৩০০০০ টাকা জরিমানা করা হয়।

রোববার সকালে বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান মহোদয়ের সার্বিক নির্দেশনায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ আলম এর নেতৃত্বে উপজেলার সিধলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এরপর উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

রাজেশ গৌড়/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর