সাতক্ষীরায় বিনামূল্যে পানি সরবরাহ করছে সেঞ্চুরি একাডেমি
প্রচন্ড গরমে শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে খাবার পানির জার স্থাপন করেছে সেঞ্চুরি একাডেমি। রবিবার তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা প্রেসক্লাবেও সুপেয় খাবার পানির ব্যবস্থা করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবে পথচারীদের জন্য সেঞ্চুরি একাডেমীর উদ্যোগে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সিনিয়র সাংবাদিক সেলিম রেজা মুকুল, এম রফিক, আব্দুল আলিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সেঞ্চুরি একাডেমির বাবু মোল্লা, সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সাতক্ষীরার নিউমার্কেট সহ বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে পানি খাওয়া ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ সেখান থেকে পানি পান করছে। এছাড়া ঐ সংগঠনের পক্ষ থেকে করোনাকালীন খাদ্য সামগ্রী, কাঁচা সবজি বিতরণ সহ অসংখ্য সামাজিক উন্নয়ন কাজ চলমান রয়েছে।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/ই.এইচ.এম