কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার সময় ৫ জুয়ারীকে আটক করেছে উপজেলা থানা পুলিশ। রবিবার(২৩ মে) সকালে ৫ জুয়ারীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করে।
আটককৃতরা হলেন, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের আবুল কাশেমের ছেলে আজহারুল ইসলাম (৩৫), মজিদ সরকারের ছেলে আনিছুর (৩০), সেকেন্দারের ছেলে ছাত্তার (৬০), ইয়াহিয়ার ছেলে জিয়াউর (৩৫) ও কলিম উদ্দিনের ছেলে রবিউল (৪৫)।
পূলিশ জানায়, শনিবার (২২ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার একদল পুলিশ আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে বিশেষ অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় সেখান থেকে পাঁচ জুয়ারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃতদের নামে মামলা হয়েছে। আসামীদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।”
সুজন মোহন্ত/বার্তাবাজার/ই.এইচ.এম