টাঙ্গাইলে দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
টাঙ্গাইল জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ মে) বেলা১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব-নির্মিত এ তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন।
টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক,জেলা প্রশাসক আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবউদ্দিন খান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এ প্রান্তে ফিতা কেটে নব- নির্র্মিত জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ ও গুদাম বা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র, ৫টি মুজিব কেল্লা এবং ৫০টি মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম