সিংড়ায় গাছ থেকে পড়ে লিচু ব্যবসায়ীর মূত্যু

নাটোরের সিংড়ায় গাছ থেকে পড়ে লিচু ব্যবসায়ীর জাবের (৩৫) মূত্যু হয়েছে। সে গুটিয়া মহিষমারী গ্রামের নওসের প্রামাণিক এর পুত্র।

জানা যায়, জাবেদ স্থানীয় বুদ্দুর লিচু বাগান লিজ নেয়। রবিবার সকাল ১১ টায় মহিষমারিতে বুদ্দুর বাগানের লিচু পাড়ার সময় গাছ থেকে পড়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

চামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে জাবেদ লিচু বাজারজাত করার জন্য লিচু গাছে লিচু পারার উদ্দেশ্য গাছে উঠে হঠাৎ সে মাথা ঘুরে লিচু গাছ থেকে পরে যায়

পরে তাকে তার পরিবারে লোকজন রাজশাহী হাসপাতালে নিয়ে যায় কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম সে রাজশাহী হাসপাতালে মৃত্যু বরন করেছে।

রবিন খান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর