সংক্রমণ বাড়লে যেকোন সময় সিদ্ধান্ত পরিবর্তন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনার সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে মানুষের জীবন-জীবিকা ও চলাচলের সুবিধার জন্য গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে করোনার সংক্রমণ বেড়ে গেলে যেকোন সময় সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (২৩ মে) চলমান বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়ানো নিয়ে প্রজ্ঞাপন জারির পর সাংবাদিকদের এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এর আগে আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, দেশে করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় বিধিনিষিধের সময়সমীমা ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হলো।

লকডাউনের মেয়াদ বৃদ্ধির প্রজ্ঞাপনে অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস-ট্রেন-লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কাল থেকে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চালুর অনুমতি দেওয়া হয়েছে।

এ সময় কঠোর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে চলাচল করতে পারবে আন্তঃজেলা (দূরপাল্লার) বাস। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান করতে হবে।

করোনার সংক্রমণ রোধে দেশে গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ৪ দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করা হয়। এবার আরেক দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। যা ৩০ মে পর্যন্ত চলবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর