কুষ্টিয়ায় শিপন নামের এক যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত ও আধিপত্য বিস্তার নিয়ে মোঃ শিপন (২৮) নামের এক জনকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

গত কাল শনিবার দিবাগত রাত ১২ ঘটিকার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পিতম্বরবরশি গ্রামে এই হত্যা কান্ডের ঘটনাটি ঘটে। নিহত শিপন পিতম্বরবরশি গ্রামের আলতাফ শেখের ছেলে।

পান্টি ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, শিপন স্থানীয় গোদের বাজারে ডেকোরেটরের ব্যবসা করেন। রাতে দোকান বন্ধ কওে বাড়িতে যাচ্ছিলেন সে। সালস সংক্রান্ত কথা বলে শিপনকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষরা। তার পর গ্রামের রাস্তার ওপরই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে।

চেয়ারম্যান আরো বলেন, গত বারের ইউনিয়ন পরিষদের ভোটের সময় থেকেই এলাকায় আওয়ামীলীগের দুটি
গ্রুপের মধ্যে বিরোধ লেগেআছে। শামীমুর রহমান সুমন নৌকা প্রতীকে এবং মাসুদ মোল্লা আনারস প্রতীকে ভোট করেন। দুই জনই ভোটে হেরেযান। সেইসময় থেকেই আওয়ামীলীগের দুইগ্রুপের বিরোধ লেগে আছে। এরই জের ধরে সুমনের লোক জন মাসুদের সমর্থক শিপনকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান শিপন হত্যার বিষয়টি নিশ্চিত কওে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পান্টি এলাকায় দীর্ঘ দিন ধওে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে আসছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এরই জেরে এই হত্যাকান্ডটি ঘটতে পারে। নতুন কওে সংঘর্ষ এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার কওে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় ওসি।

টুটুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর