শূন্য হওয়া সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৩ মে) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। নির্বাচন কমিশনের অযোগ্যতা ও প্রতিটি নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে বিএনপি আগামীতে লক্ষীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
বার্তাবাজার/নব