তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। মাঠে নেমেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন তামিম।
প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। এই রেকর্ড গড়তে আজকের ম্যাচে মাত্র ২ রান প্রয়োজন ছিল তামিমের। প্রথম ওভারের শেষ বলে ৪ মেরে এই মাইলফলক স্পর্শ করেন তামিম।
এদিকে এই ম্যাচে রানের খাতা না খুলেই সাঝঘরে ফিরেন ওপেনার লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুশমন্থ চামিরার বলে প্রথম স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ২৯ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকসান সান্দাকান, দুশমান্থ চামিরা।
বার্তাবাজার/নব