পিরোজপুরে দিনমজুরকে কুপিয়ে হত্যা

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে হাসান শেখ নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ মে) সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পূর্ব টোনা গ্রাম থেকে নিজ বসত ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হাসান শেখ (৩৫) পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পূর্ব টোনা গ্রামের মৃত ছোবাহান শেখের পুত্র।

নিহতের মামা শামসুল হক জানান, রোববার সকালে তার ভাগিনা নিহত হাসানের বাড়িতে স্থানীয় এক ডাব ব্যবসায়ী ডাব কিনতে আসে। তখন হাসানকে তার ঘরের সামনে থেকে ডাকা-ডাকি করলেও সারা শব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখতে পায় হাসান রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে আছে। তখন ডাব ব্যবসায়ী তার বাড়িতে গিয়ে হাসানের বিষয়টি জানালে তারা হাসানের বাড়িতে এসে দরজা খুলে দেখতে পায় রক্ত অবস্থায় মৃত হাসানের দেহ ঘরের মাটিতে পড়ে আছে। নিহত হাসানের গলায়, বুকে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের আঘাত ছিলো।

এ সময় তিনি স্থায়ী ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ কে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে পুলিশ এসে
লাশ উদ্ধার করে।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারর চেষ্টা করছে পুলিশ এবং মামলা প্রক্রিয়াধীন আছে।

নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর