তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।
এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকসান সান্দাকান, দুশমান্থা চামিরা।
বার্তাবাজার/নব