বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে পশ্চিমবঙ্গ।
করোনাকালে আঘাত হানা ঘূর্ণিঝড়ে কোভিড কেয়ার সেন্টার ও হাসপাতালগুলি রাখা হয়েছে বিশেষ নজরে।
ঝড়টি আঘাত হানার আগেই উপকূলের নিচু এলাকার জনগণকে সরানোর আদেশ দেয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা কমিটিকে। কমিটির মোকাবিলা বাহিনীর ৬৫ টি দল মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যে।
সেনাবাহিনী, নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীসহ দুর্যোগ মোকাবিলা বাহিনীর আরো ২০ টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া হিউম্যানিটেরিয়ান অ্যাসিসটেন্স অ্যান্ড ডিজাস্টার রিলিফের চারটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।
বুধবার ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানবে ঝড়টি। তবে মঙ্গলবার থেকেই বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বার্তাবাজার/ই.এইচ.এম