কাল থেকে চলবে বাস-ট্রেন-লঞ্চ

দেশে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এ সময়ে অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস-ট্রেন-লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। লকডাউনের মেয়াদ বৃদ্ধির প্রজ্ঞাপনে গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, এ সময় কঠোর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে চলাচল করতে পারবে আন্তঃজেলা (দূরপাল্লার) বাস। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান করতে হবে।

আগামীকাল সোমবার (২৪ মে) থেকে গণপরিবহন চলাচলের বিষয়টি কার্যকর হবে। কাল থেকে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চালুর অনুমতি দেওয়া হয়েছে।

করোনার সংক্রমণ রোধে দেশে গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ৪ দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করা হয়। এবার আরেক দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। যা ৩০ মে পর্যন্ত চলবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর