৩০ মে পর্যন্ত বাড়লো লকডাউন

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের আরোপ করা চলমান বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়লো। অর্ধেক যাত্রী নিয়ে চলবে আন্তঃজেলা বাস। এছাড়া হোটেল-রেস্তারাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতেও পারবে।

রোববার (২৩ মে) এসব বিধিনিষেধ অনুসরণপূর্বক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

করোনার সংক্রমনের উর্ধ্বগতির কারণে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে সরকার কতৃক ১৩টি নির্দেশনা দেয়া হয়। এরপরে ধারাবাহিক ভাবে চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হতো আজ রোববার মধ্যরাতে কিন্তু চলমান লকডাউনের মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর