এবার বিবাহ বিচ্ছেদ ঘটলো নায়িকা মাহির

সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন ঢাকাই ছবির শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। বিয়ের পাঁচ বছর পূর্তি হতে আর মাত্র দু’দিন বাকি এরই মধ্যে ডিভোর্সের ইঙ্গিত দিলেন মাহিয়া মাহি।

২০১৬ সালের ২৫ মে বিয়ে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন ঢাকাই ছবির জান্নাত খ্যাত নায়িকা মাহিয়া মাহি।

দাম্পত্য জীবনের শুরু থেকেই কলহ চলছে বলে গুঞ্জন শুনা গেলেও সেসব গুঞ্জন উড়িয়ে দেন মাহি।

এবার নিজের ফেসবুক স্ট্যাটাসেই ডিভোর্সের ইঙ্গিত দিলেন মাহিয়া মাহি। শনিবার (২২ মে) দিবাগত রাতে নিজেদের দাম্পত্য জীবনের ইতির বিষয়টি স্পষ্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন মাহি। সেখানে তিনি শ্বশুরবাড়ির লোকজনের কাছে ক্ষমা প্রার্থনা করেন সম্পর্ক ধরে না রাখতে পারার জন্য।

মাহির ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’

নিজের ফেসবুক পোস্ট নিয়ে গণমাধ্যমে ডিভোর্সের সত্যতা নিশ্চিত করেছেন মাহি নিজেও। তবে তার অনুরোধ নেতিবাচক কোনো কিছু আলোচনায় না আনতে। তিনি চান সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি সম্মানবোধটা বেঁচে থাকুক।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর