লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত আজ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে আজ রোববার (২৩ মে) মধ্যরাতে। লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা তা জানা যাবে আজ।

এদিকে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজ রোববার।

করোনার সংক্রমণ রোধে দেশে গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ৪ দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করা হয়।

চলমান এ লকডাউনে দূর পাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার ভেতর স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহন। এদিকে ভারতের সঙ্গে সীমানা বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর