বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩৪ লাখ ৭০ হাজার

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১ হাজার ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭০ লাখ ৪০ হাজার ৭৬৬ জন। করোনায় মোট মারা গেছেন ৩৪ লাখ ৬৮ হাজার ৬৫৩ জন। আর সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৯২২ জন।

রোববার (২৩ মে) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩৩৩ জন। মারা গেছেন ৬ লাখ ৩ হাজার ৮৭৬ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ২৪২ জন।

যুক্তরাষ্ট্রের পর তালিকায় দুইয়ে আছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ৬৫ লাখ ২৮ হাজার ৮৪৬ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ৯৯ হাজার ২৯৬ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৫২৩ জন।

এ তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন ও মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ৪৩২ জন।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় চারে ফ্রান্স, পাঁচে তুরস্ক, ছয়ে রাশিয়া, সাতে যুক্তরাজ্য,আটে ইতালি, নয়ে জার্মানি এবং দশে রয়েছে স্পেন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৬২৬ জন ও মারা গেছেন ১২ হাজার ৩৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর