বাংলাদেশে সফরে আসা দুই ক্রিকেটারসহ শ্রীলঙ্কা দলের একজন কোচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২৩) সকালে শ্রীলঙ্কান গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
লঙ্কান গণমাধ্যমের এক প্রতিবেদনে তারা জানায়, বোলিং কোচ চামিন্দা ভাস, অলরাউন্ডার ইসুরু উদানা ও পেসার শিরান ফার্ন্দানো করোনা আক্রান্ত হয়েছেন।
এদিন বেলা একটায় সফরকারি বিরুদ্ধে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আয়োজন হবে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
সব ধরনের প্রস্তুতি যখন শেষ সেই মুহূর্তে সফরকারীদের করোনা আক্রান্তের খবর সামনে এলো।
এদিকে নিউজ সেন্টারের দাবি করে বলছে, দলে তিনজনের করোনা শনাক্ত হওয়ায় সিরিজ নিয়েছে তৈরি হয়েছে শঙ্কা। অন্য দিকে দ্বিতীয় পিসিআর টেস্ট রিপোর্টের অপেক্ষায় রয়েছে লঙ্কানরা।
গত ১৬ মে ঢাকায় এসে পৌঁছিয়েছে কুশল পেরেরা নেতৃত্বাধীন লঙ্কান দলটি। তার আগে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন থাকতে হয়েছিল তাদের।
কোয়ারেন্টিন শেষে ২১ মে খেলবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রস্তুতি ম্যাচে অংশ নেয় সফরকারীরা। সিরিজের বাকি দুই ওয়ানডে ২৫ ও ২৮ মে মে মাঠে গড়ানোর কথা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে প্রতি ম্যাচই হবে মিরপুরে।
বার্তাবাজার/ই.এইচ.এম