রাজধানীর পল্লবীতে সাবেক এমপি এম এ আউয়ালের নির্দেশে ছেলের সামনে সাহিনুদ্দিন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ মে) সন্ধায় নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নামে শরিফ।
সাহিনুদ্দিন হত্যা মামলায় এ নিয়ে লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপির ও তরিকত ফেডারেশনের বহিস্কৃত মহাসচিব এম এ আউয়ালসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার আহসান খান বলেন, এই হত্যাকান্ডের ঘটনার মূলহোথা এম এ আউয়াল ও তার প্রধান সহযোগী সুমন, হাসান এবং বাবু রিমান্ডে আছে। কিলার ভাড়া করা ও খুনের সমন্বয় করার দায়িত্বে ছিল সুমন। সাহিনুদ্দিনকে খুন করার জন্য শরিফকে সুমনই ভাড়া করে।
তিনি আরও বলেন, আউয়ালের দুই সহযোগী মুরাদ হোসেন ও রকি তালুকদার আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত। সাহিনুদ্দিন হত্যায় গ্রেফতার হওয়া আরেক আসামি দীপু কারাগারে।
উল্লেখ্য, ১৬ মে বিকালে রাজধানীর পল্লবী এলাকার ডি ব্লকের ৩১ নাম্বার রোডে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় সাহিনুদ্দিনকে (৩১)। তারা বাসা পল্লবীর বুড়িরটেক এলাকায়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়।
বার্তা বাজার/এসজে