মাকে হাসপাতালে নিয়ে যাওয়া ছেলেকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

ঝালকাঠির নলছিটিতে শরীরের সঙ্গে সিলিন্ডার বেঁধে করোনা আক্রান্ত মাকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাওয়া ছেলে জিয়াউল হাসান টিটুকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।

মা এবং তার সন্তানকে নিয়ে করা সংবর্ধনা অনুষ্ঠানটি নিজের জীবনের সেরা আয়োজন বলে জানান ইউএনও। এদিকে, এ ধরনের আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন টিটু ও তার মা।

গত ১৭ই এপ্রিল শরীরের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করে করোনা আক্রান্ত মা রেহানা পারভীনকে ঝালকাঠির নলছিটির বাড়ি থেকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ছেলে টিটু।

মা-ছেলের হাসাপাতালে যাওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর