কেরানীগঞ্জে মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী মৎসজীবীলীগ। এ সময় স্বাস্থ্যবিধী রক্ষা করে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

শনিবার সন্ধায় মডেল থানার কালিন্দী খেলার মাঠে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি আবু আলেম মোল্লা রানা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিন্দি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আসরাফ, ঢাকা জেলা মৎসজীবীলীগের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন,কালিন্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ জিলহজ্ব, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী, মডেল থানা মৎসজীবীলীগের দপ্তার সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ প্রমূখ।

এসময় আলোচনা সভায় মৎস্যজীবী লীগের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা মৎস্যজীবী লীগের নীতি ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর