বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা টিকা দিতে রাজি হয়েছে আমেরিকা

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা টিকা দিতে রাজি হয়েছে আমেরিকা।

আমেরিকায় জো বাইডেন প্রশাসন উন্নয়নশীল দেশগুলোকে প্রায় এক কোটি ৬০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, সিএনএন টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানিয়েছেন।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশের জন্য এটা খুবই সুখবর, কারণ, বাংলাদেশ ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা কেনার জন্য চুক্তি সম্পাদন করেছিল। কিন্তু, সিরাম এ পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে সরবরাহ করেছে এবং উপহার হিসাবে দিয়েছে ৩২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন।

প্রসঙ্গত, দেশে করোনার টিকা গ্রহণের জন্য এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহ করা হলে দ্বিতীয় ডোজ দেয়া শেষ করে নতুন করে টিকাদান শুরু হবে। সূত্র: বিবিসি

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর