আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ মে) জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। বিজ্ঞপ্তিতে সংগঠনের সকল কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়।

ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে আলফাডাঙ্গা ল উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন কমিটিতে প্রকৃত ছাত্র, মাদকমুক্ত, অবিবাহিত, আদর্শবান, ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা স্থান পাবেন।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর