প্রতিদ্বন্দিতাপূর্ণ সাংবাদিকদের ঈদ প্রীতি ক্রিকেট ম্যাচে এমএইচ একাদশের জয়
রানের পাহাড় গড়লেই ম্যাচ জয়লাভ করা যায় না, পরিকল্পনা মত বোলিং করতে হয়। যা এমএ (মালেক আদনান) সাংবাদিক একাদশ করতে পারেনি। প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচের শেষ বলে চার মেরে এমএইচ (মোজাম্মেল হক) সাংবাদিক একাদশ ঈদ পুনর্মিলনী প্রীতি ক্রিকেট ম্যাচে জয়লাভ করেছে।
শনিবার (২২ মে) বিকেলে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনলাইন পত্রিকা টিনিউজ বিডি ডট কমের আয়োজিত ঈদ পুনর্মিলনী প্রীতি ক্রিকেট ম্যাচে এমএইচ সাংবাদিক একাদশ ৩ উইকেটে এমএ সাংবাদিক একাদশকে পরাজিত করেছে।
খেলায় টস জয়ী এমএ সাংবাদিক একাদশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। দলের পক্ষে সুমন কুমার রায় সর্বোচ্চ ৬৫ রান করে। এছাড়া ইফতেখারুল অনুপম দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করে। বোলিংয়ে বিজয়ী এমএইচ একাদশের শোভন দাস ও এম কবির যথাক্রমে ২৭ ও ৪০ রানে ৩টি করে উইকেট দখল করে। এছাড়া জাহিদ হাসান ২৬ রানে ১টি করে উইকেট দখল করে। জবাবে এমএইচ (মোজাম্মেল হক) সাংবাদিক একাদশ নিধারিত ২০ ওভারের শেষ বলে ৪ মেরে জয়লাভ করে। দলের পক্ষে আব্দুল্লাহ আল মাসুদ সর্বোচ্চ ৫৫ রান করে। এছাড়া এম কবির ৪৮ জাহিদ হাসান ১৩ ও সায়েম অপরাজিত ১০ রান করে। সুমন কুমার রায় ৩৭ রানে ৩টি ও শামীম আল মামুন ২০ রানে ২টি উইকেট দখল করে।
তীব্র গরমে অনুষ্ঠিত দু’দলের প্রীতি ক্রিকেট ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিনসহ অসংখ্য দর্শক।
দু’দলে যে সাংবাদিক অংশগ্রহণ করেছে তারা হলোঃ এমএইচ (মোজাম্মেল হক) একাদশঃ মোজাম্মেল হক (অধিনায়ক), হাসান সিকদার, এম কবির, রশিদ খান, শোভন দাস, রবিন তালুকদার, আব্দুল্লাহ আল মাসুদ, জাহিদ হাসান, সায়েম, সজল রায় ও জুয়েল হিমু। ম্যানেজারঃ শামীম আল মামুন। এমএ (মালেক আদনান) সাংবাদিক একাদশঃ মালেক আদনান (অধিনায়ক), ইফতেখারুল অনুপম, শামীম আল মামুন, সুমন কুমার রায়, আবু সাঈদ, মহিউদ্দিন সুমন, মোস্তাক হোসেন, মহব্বত হোসেন, মাসুদ রানা ও শেখ সোহান। খেলায় আম্পায়ার ছিলেন রুবাই ও ইমতিয়াজ।
হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস