হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান নেতা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের ভিত্তিতে শনিবার (২২ মে) বিকালে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন এই রিমান্ড আদেশ দেন। এর আগে শুক্রবার (২১ মে) দিনগত রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে ফারুকীকে গ্রেফতার করে র্যাব।
চট্টগ্রাম আদালতের কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাটহাজারীতে সহিংসতার মামলায় আসামি ইনামুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের সকল বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেব ফারুকী। তিনি হেফাজতের হাটহাজারী উপজেলা শাখার প্রচার সম্পাদক ছিলেন। হেফাজতের সাবেক আমির শাহ আহমদ শফী হত্যা মামলার আসামিও তিনি। তার বিরুদ্ধে হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা আরেকটি মামলা রয়েছে।
বার্তা বাজার/এসজে