মানিকগঞ্জে কাঠবাগান থেকে ‍শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সদর উপজেলার পশ্চিম শানবান্ধা এলাকা থেকে সিনহা আক্তার নামের ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বাড়ির অর্ধ কিলোমিটার দূরে একটি কাঠবাগানে শিশুটির মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতন্দের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত সিনহা মানিকগঞ্জ সদর উপজেলার বলড়া ইউনিয়নের পশ্চিম শানবান্ধা গ্রামের আব্দুল হালিমের মেয়ে।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান বার্তাবাজারকে বলেন, মরদেহ উদ্ধারে সময় শিশুটির গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটি ধর্ষণের স্বীকার হয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর