একই নামে দুই প্রেস ক্লাব, নতুন আঙ্গিকে জার্নালিস্ট ক্লাবের যাত্রা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯৯০ সালে তেঁতুলিয়া প্রেস ক্লাব নামে একটি সাংবাদিক সংগঠনের যাত্রা শুরু হয়। ওই প্রেস ক্লাবে উপজেলার গুটি কয়েক সাংবাদিক বাদে সকল সাংবাদিক মহল ঐক্যবদ্ধভাবে কাজ করে আসতেছিল। হঠাৎ করে ২০২১ সালে গত মাসে কিছু সাংবাদিক ১৯৯০ সালের প্রতিষ্ঠিত “তেঁতুলিয়া প্রেস ক্লাব” টির নামে আরেকটি প্রেস ক্লাব গঠন করে।
উপজেলায় এক নামে দুটি সাংবাদিক সংগঠন হওয়ায় সক্রিয় সাংবাদিক মহলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। দুটি প্রেস ক্লাবে সাংবাদিকদের জানিয়ে, না জানিয়ে কমিটিতে রাখা হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের দাবি। এতে আরো চরম উত্তেজনা বিরাজ হওয়ায় একাধিকবার দুটি কমিটি ভেঙে একটি করার আহব্বান জানালেও এক পক্ষ কোন ক্রমেই তা মানতেছেন না। শেষমেশ দুটি পক্ষ আইনি লড়াই লড়ছেন।
উপজেলার কিছু স্থানীয় সক্রিয় সাংবাদিকরা বলেন, ১৯৯০ সালের যাত্রা শুরু করা তেঁতুলিয়া প্রেস ক্লাবটির কার্যকালাপ সন্তোষজনক না হওয়ায় আমরা ওই ক্লাব থেকে স্ব-ইচ্ছায় সরে দাড়ায়ছি। এবং গত ২৭ রমজানে আমরা নতুন আঙ্গিকে সিদ্ধান্ত নিয়েছি। এতে উপজেলার গুটি কয়েক সাংবাদিক বাদে সকল সক্রিয় সাংবাদিক মহল একমত হোন। তারই ধারাবাহিকতায় পেশাদার ও সক্রিয় সাংবাদিকদের নিয়ে গঠিত ‘‘তেঁতুলিয়া জার্নালিস্টস ক্লাব’’ নামে একটি সাংবাদিক সংগঠন করা হয়। বৃহস্পতিবার (২০ মে) রাতে আনুষ্ঠানিক ভাবে চৌরাস্তা বাজারে বাংলা হোটেলে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। শনিবার (২২ মে) সন্ধ্যা ৭ ঘটিকার সময়ে ওই কমিটির সদস্য সচিব বার্তা বাজারের নিজস্ব প্রতিনিধিকে নিশ্চিত করেন।
দৈনিক কালের কন্ঠের স্বাস্থ্য বিভাগের সহযোগী সম্পাদক আতাউর রহমান কাবুল ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার মাহমুদ আজহারের উপস্থিতিতে সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলামকে আহবায়ক ও তরুণ সাংবাদিক এস কে দোয়েলকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন হয়। সেই সাথে আগামী দুই মাস কমিটি সদস্য সংগ্রহ, গঠনতন্ত্র প্রণয়নসহ সাংগঠনিক তৎপরতা বাড়াতে উপকমিটিও গঠন করা হয়। একই দিন সংগঠনের সংবিধান প্রণয়ন উপকমিটিতে এম এ বাসেতকে আহবায়ক ও মোবারক হোসাইনকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটি সদস্য সংগ্রহ দায়িত্ব পালনে সাত সদস্য বিশিষ্ঠি উপকমিটিতে আতিকুজ্জামান শাকিলকে আহবায়ক ও আহসান হাবীবকে সদস্য সচিব করা হয়েছে।
এসএম আল-আমিন/বার্তাবাজার/ভিএস