কালিগঞ্জে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে জেলা ও জরিমানা

সাতক্ষীরার কালিগঞ্জে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে গৌর বিশ্বাস (৫৬) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদক ব্যবসায়ী গৌর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত লক্ষীপদ বিশ্বাসের ছেলে।

সূত্র জানান, শনিবার বেলা দেড়টার দিকে থানার উপ-পরিদর্শক ওহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ২০ পোটলা গাঁজাসহ ব্যবসায়ী গৌর বিশ্বাসকে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী গৌরকে ৬ মাসের বিনাশ্রম জেলা ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর