পিরোজপুর সদরের একতি পুকুর থেকে আটলান্টিক মহাসাগরের টারপোন মাছ পাওয়া গেছে। শুক্রবার (২১ মে) সকালে পিরোজপুর পৌরসদরের শিকারপুর এলাকার তানভীর আহম্মেদের পুকুর থেকে মাছটি ধরা হয়।
জানা যায়, সকালের দিকে জাল দিয়ে ওই বাড়ির আজাদ হোসেন জাল নিয়ে পুকুরে মাছ ধরেত যান। তখিন বেশ কিছু মাছের সাথে এটি ধরা পড়ে। পানি থেকে ডাঙ্গার তোলার কিছুক্ষণের মধ্যেই মাছটি মারা যায়। এক কেজিরও বেশি ওজনের এই মাছটি রান্না করে দুপুরে খান তারা। খেতে সুস্বাদু এই মাছটি দেখতে অনেকটা ইলিশের মত হলেও মুখ এ সামনের অংশ আলাদা। ইন্টারনেটে অনুসন্ধান করে জানা যায় মাছটির নাম টারপোন। এটা পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে।
এ বিষয়ে তানভীর আহমেদ জানান, গত দু’বছর আগে চাষের উদ্দেশে তিনি দু’দফা কার্প জাতীয় মাছ ছেড়েছেন পুকুরে। তবে তার পুকুরে নদীর সঙ্গে কোনো নালা বা সংযোগ নেই।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জেরিন সুলতানা বলেন, মাছটির খোঁজ নিতে আগামী দিন (শনিবার) ওই পুকুর পরিদর্শন সহ যাবতীয় তথ্য নিতে হবে। পুকুরের অবস্থানসহ সরেজমিন পরিদর্শন করে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।
জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুল বারী বলেন, এমন মাছের সন্ধান আমাদের দেশে এখানো মেলেনি। তবে পুকুরের অবস্থান পরিদর্শন করে মাছের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বার্তা বাজার/এসজে