আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এক বিমান দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনী প্রধান ইব্রাহিম আত্তাহিরু (৫৪) নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা আরও ১০জন মারা গেছেন।
শুক্রবার (২১ মে) স্থানীয় সময় বিয়কালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্য কাদুনায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, নাইজেরিয়ার রাজধানী থেকে ১৮০ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি এই বাহিনী।
সেনাবাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করেছিল। এতে ক্রুসহ আরও ১০ জন নিহত হয়েছেন। সেনাপ্রধান জেনারেল আত্তাহিরুর বয়স ৫৪ বছর। এ বছরের জানুয়ারিতে সেনাপ্রধান হয়েছেন তিনি। সূত্র : আল-জাজিরা।
বার্তা বাজার/এসজে