মধ্য আমেরিকার এল সালভাদরে এক সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে তার বাগান থেকে অন্তত ২৪ জনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে সেখানে আরও কমপক্ষে ৪০ জনকে মাটিচাপা দেওয়া হতে পারে।
দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়, হুগো আর্নেস্তো শ্যাভেজ (৫১) নামে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে চলতি মাসেই এক নারী ও তার মেয়েকে হত্যার অভিযোগে চালচুয়াপা শহর থেকে গ্রেফতার করা হয়। এই দু’জনকে হত্যার কথা তিনি স্বীকার করেছেন। ইতোপূর্বে তার বিরুদ্ধে আনীত যৌন হয়রানির অভিযোগ তদন্ত করা হয়।
অভিযোগ স্বীকারের পর তদন্তকারী দলটি পুলিশের কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালায়। তখন তার বাড়ির বাগানে পাওয়া যায় অন্তত ৭টি গর্ত। এগুলো বেশকিছু মরদেহ মাটিচাপা দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকজনকে দু’বছর আগেও মাটিচাপা দেওয়া হয়েছিল। সব মরদেহ উদ্ধার করতে সময় লাগবে অন্তত ১ মাস।
প্রসঙ্গত, এল সালভাদরে ফেমিসাইডের সর্বোচ্চ হার। ফেমিসাইড বলে বুঝায় লিঙ্গজনিত কারণে মেয়ে লোকদের হত্যা করা। এল সালভাদরে গত বছর ৭০ জন নারী হত্যার শিকার হয়েছেন। ২০১৯ সালে এই সংখ্যাটি ছিল ১১১ জন।
বার্তা বাজার/এসজে