আবার সোনার দাম বেড়েছে ২ হাজারেরও বেশি

বিশ্ববাজারে উর্ধ্বমূখী দামের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের সোনার বাজারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দাম বাড়ানর ঘোষণা দিয়েছে বাংলাদেশ (জুয়েলার্স সমিতি বাজুস)। এবারের দফায় প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ৪১ টাকা করে। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নতুন মূল্য অনুযায়ী হয়েছে ৭৩ হাজার ৪৮৪ টাকা।

বাজুস জানিয়েছে নতুন এ মূল্য তালিকা আগামী রোববার (২৩ মে) থেকে কার্যকর হতে পারে।

এর আগে করোনা মহামারিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় ঈদের আগে বাড়ানো হয় সোনার দাম। তখন প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩টাকা বাড়ানো হয়েছিল। ১০ মে দুপুর থেকে সোনার এ নতুন দর কার্যকর করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭১ হাজার ৪৪৩ টাকা, ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৯ হাজার ৫৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৪৯ হাজার ২২ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এই দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর