আখাউড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চিহ্নিত মাদক কারবারী ৫ বছরের আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো উপজেলার রাজাপুর গ্রামের শাহজাহানের ছেলে বশির উদ্দিন (৪৪)।

জানা গেছে, আখাউড়া থানার এএসআই আলমগির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের অতীতে শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে বশিরকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আখাউড়া থানায় ৩টি মাদক আইনের মামলার রয়েছে।

আখাউড়া থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজআদালতের দুটি মামলায় তার বিরুদ্ধে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। বশিরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর