মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় ইজারুল ইসলাম(৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছে ও আরো দুইজন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৬টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ইজহারুল ইসলাম উপজেলার দারিয়াপুর গ্রামের গ্যাজাল পাড়ার মাওলা বক্স এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর মুজিবনগর উপজেলার বল্লভপুর দিক থেকে ইট ভাঙ্গা গাড়ি করে দারিয়াপুর ও পুরন্দরপুর যাবার পথে আনন্দবাস এলাকায় একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী গর্তে উল্টে পড়ে মিজারুল ইসলাম চাপা পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি ’বার্তা বাজার’কে নিশ্চিত করেছেন মুজিবনগর থানার অফিসার ইনচার্য (ওসি) আব্দুল হাশেম।

মাসুদ রানা/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর