রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান

রাজবাড়ীতে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্ট জরিমানা আদায় করেছে। শনিবার (২২ মে ) রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হাবিবুল্লাহ এর নেতৃত্বে রাজবাড়ীর বসন্তপুর বাজার ও গোয়ালন্দ মোড় কাপড় বজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বসন্তপুর বাজারে আজিম সুইটসকে ভোক্তা আইন ২০০৯ এ-র ৫৩ ধারায় ১০,০০০ হাজার ও স্বাস্থ্যবিধি লংঘনে গোয়ালন্দ মোড় কাপড় বাজারে ১৮৬০ এর ২৬৯ ধরায় ৪জনকে ৪,০৫০ টাকা, সর্বমোট ১৪০৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় মানুষের খাবার অযোগ্য আনুমানিক ৪০কেজি কালোজাম মিষ্টান্ন,৩কেজি জিলাপি ও পত্রের খামি জনসম্মুখে ধ্বংস করা হয়।

এঅভিযানে কিছু মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি পালনে জনগনকে পরামর্শ দেয়া হয়ে। সহযোগীতায় ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক। পেসকার সুদিপ বিশ্বাস ও শৃঙ্খলা রক্ষায় রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর