ইবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে আজাদ-জামিউল

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোটার‌্যাক্ট ক্লাবের ২০২১-২২ রোটাবর্ষের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী জামিউল ইকবাল নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ মে) প্রধান নির্বাচন কমিশনার মোরশেদ হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সারা বিশ্বের ন্যায় ১ জুলাই রাত ১২টায় স্বয়ংক্রিয়ভাবে তারা দায়িত্বপ্রাপ্ত হবেন।

এদিকে নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি শহিদুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি ইমরান নাজির ও সাবেক সহ-সভাপতি শারমিন আক্তার।

উল্লেখ্য, মোট দুইটি পদে (সভাপতি-সম্পাদক) এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি-সম্পাদক পরামর্শক্রমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা গেছে।

মোস্তাফিজ রাকিব/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর