৪ দিনের রিমান্ডে হেফাজত নেতা কাসেমী

২০১৩ সালের ৫ মে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি মনির হোসেন কাসেমীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২২ মে) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২১ মে) রাত সাড়ে ৮টায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ছিলেন মুফতি মনির হোসেন কাসেমী। এছাড়াও তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা মুহতামিম।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২০ সালের ডিসেম্বর এবং সম্প্রতি নারায়ণগঞ্জে হেফাজতের তাণ্ডবের ঘটনায় বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর