টাঙ্গাইলে পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল বাজারের উত্তর পাশের একটি পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার আদম মন্ডলের মেয়ে আবিদা (১২) ও ছেলে রিফাত (১০)। দা

ইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া জানান, নিহত শিশু দুইটি বাবার সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে আত্নীয় বাড়ীর পাশের একটি পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে স্থানীয় লোকজন পানি থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে।

হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর