সাইবার হামলার শিকার হয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া। সাইবার হামলায় ৪৫ লাখ যাত্রীর তথ্য ফাঁস হয়েছে।
হাতিয়ে নেয়া হয়েছে যাত্রীদের ক্রেডিট কার্ড ও পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নম্বর সহ ব্যক্তিগত তথ্য।
শনিবার এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ২০১১ সালের ২৬শে আগস্ট থেকে চলতি বছরের ৩রা ফেব্রুয়ারির মধ্যে সংস্থার কাছে যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা সবই হাতানো হয়েছে। যাত্রীদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকেট এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি গেছে।
তবে এয়ার ইন্ডিয়ার বক্তব্য, তথ্য চুরি যাওয়ার পরও তাদের সিস্টেমে অস্বাভাবিক কিছু ঘটেনি। সংস্থাটি আরও জানিয়েছে, তথ্য চুরি যাওয়ার পর যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তা নেওয়া হয়েছে। যাত্রীদেরও পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম