লালমনিরহাটে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডার বুদার বাশের তল নামক এলাকার একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ মে) সকালে ঘাশ কাটতে গিয়ে কয়েকজন মহিলা পাট ক্ষেতে একটি লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটিকে উদ্ধার করে মর্গে পাঠায়।

এ সময় লাশের পাশে তার ব্যবহৃত কাপড়- চোপরসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে তার ব্যবহৃত কিছু কাপড় ও একটি কম্বল পায়া যায় বলে পুলিশ নিশ্চিত করেন।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, লাশের পরিচয় এখনো নিশ্চিত নয়। তবে লাশের পরিচয় নিশ্চিতের কাজ চলছে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাত মৃত ঐ যুবকের পরিচয় জানা যায়নি।

বাদশাহ মিয়া/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর